© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তুরস্কে হামলার ঘটনায় ইরানকে সর্তকবার্তা এরদোগানের

শেয়ার করুন:
তুরস্কে হামলার ঘটনায় ইরানকে সর্তকবার্তা এরদোগানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪২ এএম | ১০ মার্চ, ২০২৬
তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইরানকে সর্তক করলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।  নিজের কার্যালয়ে জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে তিনি বলেন, ইরানকে প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বারবার সতর্ক করার পরও তুরস্কের বিরুদ্ধে উসকানিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের হাজার বছরের প্রতিবেশী ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ওপর ছায়া ফেলে-এমন কোনো কাজ তাদের করা উচিত নয়।

তবে সর্বশেষ হামলায় কোনো ক্ষতি হয়নি উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, আজ ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে এবং এটি খোলা জায়গায় পড়ে। এর আগে ৪ মার্চও ইরান তুরস্কের আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।

তিনি আরও বলেন, সবচেয়ে বড় লক্ষ্য হলো আমাদের দেশকে এই সংঘাত থেকে দূরে রাখা।

এমআই/টিএ

মন্তব্য করুন