© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান হরমুজ আটকে রাখলে বর্তমানের চেয়ে ২০ গুণ শক্তিশালী হামলা চালানো হবে: ট্রাম্প

শেয়ার করুন:
ইরান হরমুজ আটকে রাখলে বর্তমানের চেয়ে ২০ গুণ শক্তিশালী হামলা চালানো হবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২১ এএম | ১০ মার্চ, ২০২৬
ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ আটকে রাখলে নজিরহীন হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেছেন, এ হামলা বর্তমান সময়ের চেয়ে ২০ গুণ শক্তিশালী হামলা হবে।

ট্রাম্প লিখেছেন, “ইরান যদি এমন কিছু করে, যেটির মাধ্যমে হরমুজ দিয়ে তেল আসা বন্ধ হবে। তারা যুক্তরাষ্ট্রের দ্বারা এখন পর্যন্ত যে হামলার শিকার হয়েছে তার চেয়ে ২০ গুণ শক্তিশালী হামলার শিকার হবে।”

“এর পাশাপাশি, সহজে ধ্বংস করা যায় এমন টার্গেটে আমরা হামলা করব। এতে করে ইরান জাতি হিসেবে আর কখনো পুনর্গঠন করতে পারবে না। আবারও মৃত্যু, আগুন এবং ক্ষিপ্রতা তাদের ওপর আছড়ে পড়বে। কিন্তু আমি প্রার্থনা করি, এমনটি আর হবে না।”

ট্রাম্প বলেছেন, চীনসহ যেসব দেশ জ্বালানির জন্য হরমুজ প্রণালীর ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল তাদের জন্য তার এ হুমকি একটি উপহার।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরআই/টিকে

মন্তব্য করুন