© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধ কখন বন্ধ হবে নির্ধারণ করব আমরা: ট্রাম্প

শেয়ার করুন:
যুদ্ধ কখন বন্ধ হবে নির্ধারণ করব আমরা: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩১ এএম | ১০ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হবে। তার এমন মন্তব্যের পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, যুদ্ধ কখন শেষ হবে সেটি নির্ধারণ করবে তারা।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার দিকে ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ইঙ্গিত দেন আর এক সপ্তাহের মধ্যে হয়ত যুদ্ধ শেষ হবে।

জবাবে বিপ্লবী গার্ড বলেছে, “যুদ্ধ কবে শেষ হবে সেটি নির্ধারণ করব আমরা। এ্ই অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যত এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে। মার্কিন সেনারা এ যুদ্ধ বন্ধ করতে পারবে না।”

সূত্র: এএফপি

আরআই/টিকে

মন্তব্য করুন