© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আহ্বান এনসিপির

শেয়ার করুন:
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আহ্বান এনসিপির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৮ এএম | ১০ মার্চ, ২০২৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনের জন্য কাউন্সিলর প্রার্থী আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির দপ্তর সম্পাদক মো. আসিফ উদ্দিন সম্রাট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রার্থী আহ্বান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জনগণের প্রত্যাশা ও নগরবাসীর কল্যাণে যোগ্য, সৎ এবং জনমুখী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৭৫টি ওয়ার্ডে এবং ২৫ টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইচ্ছুক প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের লক্ষ্যে যোগাযোগ করার জন্য আহ্বান করা হচ্ছে।

এতে আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে যে নগর পরিচালনায় দক্ষ, সৎ ও জনগণের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত নেতৃত্বই একটি আধুনিক, বাসযোগ্য ও জবাবদিহিমূলক শহর গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। সেই লক্ষ্যেই দলটি তৃণমূল থেকে জনপ্রিয়, পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী এবং জনসেবায় নিবেদিত ব্যক্তিদের সামনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।

প্রার্থী হিসেবে আগ্রহী ব্যক্তিদের নিম্নোক্ত গুণাবলি ও যোগ্যতা থাকা বাঞ্ছনীয়:
 • জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতা
 • সৎ, স্বচ্ছ ও দায়িত্বশীল নেতৃত্বের মানসিকতা
 • নিজ নিজ ওয়ার্ডে সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা
 • নগর সমস্যা ও নাগরিক সেবার বিষয়ে সুস্পষ্ট ধারণা ও কাজ করার আগ্রহ

আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যসহ তাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে কাজের পরিকল্পনা জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে বিবেচনা করা হবে।

উল্লেখ্য, জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি এবং যোগ্য নেতৃত্বের সমন্বয়ই ঢাকাকে একটি আধুনিক, নিরাপদ ও মানবিক নগরীতে রূপান্তর গড়ে তুলতেই একটি আদর্শ্য ও যোগ্য প্রতিনিধি নির্বাচনে সহযোগিতা করাই এনসিডর মুখ্য উদ্দেশ্য।

বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহী প্রার্থীদের নিম্ন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যোগাযোগ: ই-মেইল: info.joinncp@gmail.com
হটলাইন: +৮৮ ০১৩২১ ২১৪ ২১৪

কেএন/টিকে


মন্তব্য করুন