© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধ শুরুর পর আজ তেহরানে সবচেয়ে তীব্র হামলা

শেয়ার করুন:
যুদ্ধ শুরুর পর আজ তেহরানে সবচেয়ে তীব্র হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫১ এএম | ১০ মার্চ, ২০২৬
প্রায় ১০ দিন আগে যুদ্ধ শুরু হওয়ার পর আজ মঙ্গলবার মাঝ রাতের পর ইরানের রাজধানী তেহরানে সবচেয়ে তীব্র হামলা হয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বোমা হামলার তীব্রতার দিক দিয়ে আজকের রাতটি ছিল সবচেয়ে তীব্র।

তেহরান থেকে সাংবাদিক মোহাম্মদ ভল বলেছেন, গত কয়েক ঘণ্টায় একের পর এক হামলা হয়েছে। এত বেশি হামলা হয়েছে যে এগুলো গুণে রাখা সম্ভব হয়নি। তিনি বলেছেন, হামলার প্রভাবে আলজাজিরার অফিসের জানালাগুলোও কেঁপেছে।

তেহরানের উত্তরাঞ্চলের কারাগেও রাজধানীর মতো তীব্র হামলা হয়েছে। কিন্তু কিসে এবং কেমন হামলা হয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছেন মোহাম্মদ।

এছাড়া তেহরানে ইরানের আকাশ প্রতিরক্ষাও ব্যাপক সক্রিয় আছে বলে জানিয়েছেন তিনি। মোহাম্মদ বলেছেন, তারা আকাশ প্রতিরক্ষাকে গত কয়েকদিন ধরেই কাজ করতে দেখছেন। কিন্তু আজকে এগুলো সবচেয়ে বেশি সক্রিয় ছিল।

সূত্র: আলজাজিরা

আরআই/টিকে

মন্তব্য করুন