© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে মার্কিন বি-৫২ বোমারু বিমান মোতায়েন

শেয়ার করুন:
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে মার্কিন বি-৫২ বোমারু বিমান মোতায়েন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৬ এএম | ১০ মার্চ, ২০২৬
যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে গত ৭২ ঘণ্টায় বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে কয়েকটি ভারী বোমারু বিমান মোতায়েন করেছে।

সোমবার (৯ মার্চ) সকালে তিনটি বি-৫২ বোমারু বিমান ঘাঁটিতে অবতরণ করে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাজ্যে প্রথমবারের মতো এই ধরনের বি-৫২ বোমারু বিমান দেখা গেল বলে জানা গেছে।

১৯৫০-এর দশকে মার্কিন বিমানবাহিনীতে যুক্ত হওয়া বি-৫২ বিমানগুলো ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে কিছু বিমান যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের অধীনে রয়েছে, অর্থাৎ এগুলো পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা রাখে।

দীর্ঘপথ অতিক্রম করতে সক্ষম এই শক্তিশালী বোমারু বিমানগুলো সর্বোচ্চ ২৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির ১০ হাজার ফুট দীর্ঘ রানওয়ে এসব বড় আকারের বিমানের জন্য উপযুক্ত।

এদিকে বিমানগুলো দেখতে ঘাঁটির আশপাশে বহু সাংবাদিক ও স্থানীয় মানুষ জড়ো হয়েছেন।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন