ইরানের হামলায় নেতানিয়াহুর ভাই নিহতের দাবি
ছবি: সংগৃহীত
০৮:২৪ এএম | ১০ মার্চ, ২০২৬
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একইসঙ্গে ওই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের বাড়িতে আগুন লাগার খবরও পাওয়া গেছে।
সোমবার (৯ মার্চ) টাইমস অব ইসলামাবাদ এক প্রতিবেদনে জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটারের বরাতে এ তথ্য জানায়। সম্প্রতি রাশিয়ার সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব দাবি করেন।
বেনিয়ামিন নেতানিয়াহুর তিন ভাইয়ের মধ্যে ইদ্দো নেতানিয়াহু সবচেয়ে ছোট। তিনি পেশায় একজন নাট্যকার। স্কট রিটারের দাবি অনুযায়ী, ইসরায়েলের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহু পরিবারের বাড়িতে ইরানের হামলায় তিনি নিহত হন।
স্কট রিটার আরও বলেন, ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেই এই হামলা চালানো হয়েছে। তার মতে, এটি দেশটির সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনার প্রতিশোধের অংশ হতে পারে।
সূত্র: টাইমস অব ইসলামাবাদ
টিজে/টিকে