© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এশিয়ার শেয়ার বাজারে উত্থান

শেয়ার করুন:
এশিয়ার শেয়ার বাজারে উত্থান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৮ এএম | ১০ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’- ঘোষণার পর পর তেলের দামে ব্যাপক পতন হয়েছে। সেই সঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারগুলোতে ব্যাপক উত্থান দেখা গেছে।

সোমবার (৯ মার্চ) ৫ শতাংশেরও বেশি পতনের পর, মঙ্গলবার (১০ মার্চ) জাপানের বেঞ্চমার্ক নিক্কেই-২২৫ প্রায় ২.৫ শতাংশ বেড়েছে।

দক্ষিণ কোরিয়ার কসপি সূচক আগের সেশনে ৬ শতাংশ পতনের পর ৫ শতাংশ বেড়েছে।

হংকংয়ে হ্যাং সেং সূচক প্রায় ১.৫ শতাংশ বেড়েছে, যা আগের দিনের বিপরীত। অস্ট্রেলিয়ার এএসএক্স-২০০ সূচক সোমবার ২ শতাংশ পতনের পর আজ ১ শতাংশ বেড়েছে। বাংলাদেশেও প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকালেই সূচকে ব্যাপক উত্থান দেখা গেছে। এদিকে, ট্রাম্পের ওই ঘোষণার পর ব্যারেলপ্রতি তেলের দাম শতকরা হিসেবে ৮ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে।

সূত্র : আল জাজিরা

আরআই/টিকে

মন্তব্য করুন