© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণতন্ত্রের লড়াইয়ে ইরানের জনগণের পাশে থাকার আশ্বাস কানাডার কনজারভেটিভ নেতার

শেয়ার করুন:
গণতন্ত্রের লড়াইয়ে ইরানের জনগণের পাশে থাকার আশ্বাস কানাডার কনজারভেটিভ নেতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫২ এএম | ১০ মার্চ, ২০২৬
স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াইয়ে ইরানের জনগণের পাশে থাকার আশ্বাস জানিয়েছেন কানাডার কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোইলিভরে।

মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।

একইসাথে তিনি বলেন, 'দেশের ভেতরে, কানাডার মাটিতে বিদেশি শাসনব্যবস্থার কার্যক্রমের হুমকি বন্ধ করতে হবে এবং আমাদের যা নিয়ন্ত্রণে আছে সেগুলোর দিকে মনোযোগ দিতে হবে, বিশেষকরে, নিরাপত্তা ও সাশ্রয়ী জীবনযাপন।'

তিনি বর্তমানে কানাডার কনজারভেটিভ পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশটির ফেডারেল রাজনীতিতে অন্যতম প্রভাবশালী বিরোধী নেতা হিসেবে পরিচিত।

টিজে/টিকে 

মন্তব্য করুন