© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে ৪৭টি মাথার খুলিসহ গ্রেপ্তার ৪

শেয়ার করুন:
রাজধানীতে ৪৭টি মাথার খুলিসহ গ্রেপ্তার ৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২০ পিএম | ১০ মার্চ, ২০২৬
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন-কঙ্কাল চোর চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এ অভিযানের বিষয়ে বিস্তারিত ডিএমপি মিডিয়া সেন্টারে আজ বুধবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সোমবার (০৯ মার্চ) গভীর রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চার ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরির সঙ্গে জড়িত। চক্রটি মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় কেনাবেচা করছিলেন।

 কেএন/টিকে

মন্তব্য করুন