© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করে দেওয়া হয়েছে : তারেক রহমান

শেয়ার করুন:
১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করে দেওয়া হয়েছে : তারেক রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৩ পিএম | ১০ মার্চ, ২০২৬

কৃষকদের ১০ হাজার টাকা কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘কৃষক ভাইদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে যাদের কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত আছে, তা সুদসহ মওকুফ করা হবে। আমরা কথা রেখেছি, গত সপ্তাহে তা মওকুফ করা হয়েছে।


মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তিসংলগ্ন) ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন আনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তার বিন্দুমাত্র পরিবর্তন হবে না। আগামী মাসের মধ্যে কৃষক কার্ডও দেবে সরকার। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে। তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি

এর আগে, নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার সকালে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপে নির্বাচিত ৩৭ হাজার ৫৬৭ জন নারী মাসে আড়াই হাজার টাকা করে পাবেন। এ সময় তিনি অন্য কোনো ভাতা বা সুবিধা পাবেন না। তবে পরিবারের অন্য কেউ কোনো সুবিধা পেয়ে থাকলে তা বহাল থাকবে।

আরআই/টিকে

মন্তব্য করুন