স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩,২৩৬ টাকা
ছবি: সংগৃহীত
০২:৪৭ পিএম | ১০ মার্চ, ২০২৬
মঙ্গলবার (১০ মার্চ) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ৩ হাজার ২৩৬ টাকা বেড়ে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায় দাঁড়িয়েছে।
সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বেড়েছে। সে কারণে স্বর্ণের দাম বাড়ল। এই দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা; ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা। এছাড়া, সনাতন পদ্ধতির স্বর্ণ কিনতে ভরিপ্রতি ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা গুণতে হচ্ছে।
স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে, বাজুসের বিজ্ঞপ্তিতে তা-ও উল্লেখ করা হয়।
কেএন/টিকে