বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি
ছবি: সংগৃহীত
০৩:২৭ পিএম | ১০ মার্চ, ২০২৬
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এই কমিটি সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের জন্য কাজ করবে।
গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটিত অর্থমন্ত্রীকে সভাপতি করা হয়েছ।
কমিটিতে সদস্য করা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী; স্বরাষ্ট্রমন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী; বাণিজ্যমন্ত্রী; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীকে।
এই কমিটি বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব নিরূপণ এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করবে।
ইউটি/টিএ