© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জ্বালানি সাশ্রয়ে হোম অফিসের সুযোগ দিচ্ছে থাইল্যান্ড-ভিয়েতনাম

শেয়ার করুন:
জ্বালানি সাশ্রয়ে হোম অফিসের সুযোগ দিচ্ছে থাইল্যান্ড-ভিয়েতনাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৪ পিএম | ১০ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেলের সরবরাহ ব্যাহত হওয়া ও জ্বালানির দাম ওঠানামা করার প্রেক্ষাপটে থাইল্যান্ড ও ভিয়েতনাম সরকারি কর্মচারীদের হোম অফিস, অর্থাৎ বাড়ি থেকে কাজ করার সুযোগ দিচ্ছে। এছাড়াও দেশ দুটি তাদের নাগরিকদের অন্যান্য জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভব হলে সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার পদ্ধতিতে যেতে হবে। পাশাপাশি সরকারি অফিসগুলোকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এয়ার কন্ডিশনারের (এসি) তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে সেট করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর এড়িয়ে চলার আহ্বানও জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিবেশী ভিয়েতনামে সরকার জ্বালানি সংকট ঠেকাতে এবং অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে অনেক আমদানিকৃত পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত শুল্ক বাতিল করেছে। একই সঙ্গে দেশটির সরকার কোম্পানিগুলোকে পরামর্শ দিয়েছে, ‘যখনই সম্ভব’ কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দিতে, যাতে জ্বালানির চাহিদা কমানো যায়।

ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকেও জনগণকে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এর পরিবর্তে গণপরিবহন ব্যবহার, সাইকেল চালানো অথবা কারপুলিংয়ের মতো পদ্ধতি বেছে নিতে বলা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এবি/টিএ

মন্তব্য করুন