© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পর্তুগালের প্রেসিডেন্ট হলেন আন্তোনিও হোসে সেগুরো

শেয়ার করুন:
পর্তুগালের প্রেসিডেন্ট হলেন আন্তোনিও হোসে সেগুরো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১০ পিএম | ১০ মার্চ, ২০২৬
পর্তুগালের নতুন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সোশ্যালিস্ট পার্টি সমর্থিত নেতা আন্তোনিও হোসে সেগুরো। আগামী পাঁচ বছরের জন্য দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ৬৩ বছর বয়সী এই অভিজ্ঞ রাজনীতিক।

এর আগে স্থানীয় সময় সোমবার পর্তুগালের অ্যাসেম্বলি অব দ্য রিপাবলিকে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট সেগুরো তার ভাষণে বলেন, ‘গত ৯ মাসে পর্তুগালের মানুষকে বারবার ভোট দিতে হয়েছে।

এখন সময় এসেছে স্থিতিশীলতার। তিনি আগামী ৩ বছরকে দেশের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছেন, কারণ এই সময়ে কোনো জাতীয় নির্বাচন নেই। এই সুযোগে তিনি দেশের দীর্ঘস্থায়ী সমস্যাগুলো সমাধানে গুরুত্ব দেবেন বলে প্রতিশ্রুতি দেন।

প্রেসিডেন্ট নির্বাচনের গণনা করা ৯৫ শতাংশ ভোটের ফলাফলে দেখা গেছে, সেগুরো পেয়েছেন ৬৬ শতাংশ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং অভিবাসন বিরোধী ‘চেগা’ পার্টির নেতা আন্দ্রে ভেনতুরা পেয়েছেন ৩৪ শতাংশ ভোট।

পর্তুগালে প্রেসিডেন্টের পদটি মূলত সম্মানসূচক হলেও তার হাতে কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা থাকে। তিনি চাইলে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন, সংসদ ভেঙে দিতে পারেন কিংবা কোনো আইন বাতিল করতে পারেন।

পাঁচ বছরের জন্য নির্বাচিত হওয়া সেগুরো এখন থেকে দেশটির প্রধান অভিভাবক হিসেবে কাজ করবেন এবং রাজনৈতিক সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন।

আইকে/টিএ

মন্তব্য করুন