আস্ত একটি ছাগল খেয়ে ধরা পড়লো বিশাল অজগর!
ছবি: সংগৃহীত
০৯:৪৩ পিএম | ১০ মার্চ, ২০২৬
বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে এসে আস্ত একটি ছাগল খেয়েছে একটি অজগর। পরে অজগরটিকে আটকে ফেলে স্থানীয়রা। এক পর্যায়ে বন বিভাগের লোকজন এসে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে সোহরাব ফরাজীর ছাগল গিলে খায় অজগরটি।
ক্ষতিগ্রস্ত সোহরাব ফরাজী জানান, সুন্দরবন থেকে আসা অজগরটি তার সখের ছাগলটি আস্ত গিলে খেয়েছে।
সিপিজি সদস্য সগির সওদাগর বলেন, ছাগল গিলে খাওয়ার পর সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়ে। বন বিভাগের মাধ্যমে সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজগরটি বনে অবমুক্ত করা হয়েছে। বন্য প্রাণী রক্ষায় বন বিভাগ খুবই আন্তরিক।
এমকে/টিএ