© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্ব ইতিহাসে সর্বোচ্চ সম্পদ এখন ইলন মাস্কের

শেয়ার করুন:
বিশ্ব ইতিহাসে সর্বোচ্চ সম্পদ এখন ইলন মাস্কের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৯ পিএম | ১০ মার্চ, ২০২৬
প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ সম্পদের মালিক হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৮৩৯ বিলিয়ন ডলার।

মঙ্গলবার (১০ মার্চ) মার্কিন সাময়িকী ফোর্বসে প্রকাশিত ‘ওয়ার্ল্ড’স বিলিয়নিয়ার্স’ তালিকায় এ তথ্য উঠে এসেছে। তালিকা অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির অবস্থান ধরে রেখেছেন মাস্ক।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে তার সম্পদ প্রায় ৫০০ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। মূলত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা এবং মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স- এর বাজারমূল্য দ্রুত বাড়ায় তার সম্পদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন মাস্ক। একই সঙ্গে তিনি বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার দৌড়েও এগিয়ে আছেন।

এসকে/টিএ

মন্তব্য করুন