কয়েকদিনের মধ্যে 'স্বাভাবিক' হতে পারে সৌদি আরামকোর জ্বালানি রপ্তানি
ছবি: সংগৃহীত
০১:২০ এএম | ১১ মার্চ, ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র আর ইসরাইলের যৌথ অভিযানের কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল বন্ধ থাকলে এর পরিণতি হবে ভয়াবহ। এমন সতর্কবার্তা দিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের।
তিনি বলেন, এখন পর্যন্ত এই অঞ্চলের তেল আর গ্যাস খাতের সবচেয়ে বড় সংকট এটি।
তিনি আরও বলেন, রুট পরিবর্তন করে লোহিত সাগর দিয়ে দিনে ৭০ লাখ ব্যারেল তেল সরবরাহ সম্ভব হবে।
এরমধ্যে দৈনিক ৫০ লাখ ব্যারেল যাবে বিশ্ববাজারে। যা সৌদি আরবের মোট জ্বালানি তেল রপ্তানির ৭০ শতাংশ।
এসকে/টিএ