সরকারবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে ইরানের পুলিশপ্রধানের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত
০৫:৩৬ এএম | ১১ মার্চ, ২০২৬
ইরানিদের সরকারবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে সতর্ক করেছেন দেশটির পুলিশপ্রধান আহমদ-রেজা রাদান। তিনি বলেন, যারা শত্রুদের নির্দেশে সরকারের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করতে পারে- তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে। যদি কেউ শত্রুর নির্দেশে এ কাজ করে আমরা তা প্রতিরোধ করবো এবং শত্রুদের সাথে যেভাবে আচরণ করি- তাদের সাথে যেভাবে আচরণ করবো।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আহমদ-রেজা রাদান আরও জানান, আমাদের সমস্ত বাহিনী বিপ্লব রক্ষার জন্য প্রস্তুত, ট্রিগারে আঙুল রেখেছে।
গত ৮ মার্চ ইরানিদের ‘স্বাধীনতা অর্জনের’ আহ্বান জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর পরিপ্রেক্ষিতে ইরানি পুলিশপ্রধান দেশটির জনগণকে সরকারবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে সতর্ক করেন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর নিজের প্রথম ভিডিও বার্তায় তেহরানে শাসনব্যবস্থা পরিবর্তনের ডাক দিয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী। সেসময়ও তিনি ইরানের সাধারণ মানুষের প্রতি ‘স্বৈরাচারের জোয়াল’ ঝেড়ে ফেলে একটি স্বাধীন ও শান্তিপূর্ণ ইরান গড়ার আহ্বান জানান।
গত ডিসেম্বরের শেষের দিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের এক ঢেউ উঠে, যেসময় ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে মারাত্মক দমন-পীড়নের কারণ হয়ে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা (হ্রানা)-এর তথ্যমতে, ইরানে সরকারবিরোধী সেই বিক্ষোভের সময় কমপক্ষে সাত হাজার লোক নিহত হন।
সূত্র: বিবিসি
এসকে/টিএ