© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে হামলায় রাশিয়ার কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত

শেয়ার করুন:
ইরানে হামলায় রাশিয়ার কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২১ এএম | ১১ মার্চ, ২০২৬
ইরানের ইসফাহান শহরে চলতি সপ্তাহের শুরুতে একটি হামলায় রাশিয়ার কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১০ মার্চ) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। খবর আল জাজিরার।

জাখারোভা বলেন, কোনো কূটনৈতিক মিশনে হামলা আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’। সব পক্ষের উচিত কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা ও অখণ্ডতা সম্মান করা।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি জানান, ৮ মার্চ ইরানের ইসফাহান শহরে প্রাদেশিক গভর্নরের প্রশাসনিক কার্যালয়ের কাছে একটি হামলার ঘটনায় পাশেই অবস্থিত রাশিয়ার কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি নির্দিষ্ট করে কোনো দেশকে অভিযুক্ত করেননি।

তিনি আরও বলেন, বিস্ফোরণের ধাক্কায় কনস্যুলেটের অফিস ভবন ও আবাসিক অ্যাপার্টমেন্টের জানালাগুলো ভেঙে যায় এবং কয়েকজন কর্মী বিস্ফোরণে আহত হন। তবে কোনো প্রাণহানি বা গুরুতর আহতের ঘটনা ঘটেনি।

এদিকে চলমান সংঘাত নিয়ে মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। এ সময় পুতিন সব ধরনের আগ্রাসন বন্ধের আহ্বান জানান।

এমআর/টিএ 

মন্তব্য করুন