© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দল-মত নির্বিশেষে সবাই পাবে ফ্যামিলি কার্ড: প্রতিমন্ত্রী পুতুল

শেয়ার করুন:
দল-মত নির্বিশেষে সবাই পাবে ফ্যামিলি কার্ড: প্রতিমন্ত্রী পুতুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৬ এএম | ১১ মার্চ, ২০২৬
দল-মত নির্বিশেষে সকল যোগ্য মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার কথা জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

তিনি বলেছেন, সরকারের এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো প্রকৃত উপকারভোগীদের সহায়তা করা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৫টায় নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দলীয় প্রভাব থাকবে না। যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে এই সুবিধার আওতায় আনা হবে। তিনি সংশ্লিষ্টদের স্বচ্ছতা বজায় রেখে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন এবং কোনো অনিয়ম দেখা দিলে তা প্রশাসনকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আবদুল ওয়াহাবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এসময় লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৩৭৮টি হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। কার্ডপ্রাপ্ত পরিবারগুলো প্রতিমাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে।

এমআর/টিকে 

মন্তব্য করুন