© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৯ এএম | ১১ মার্চ, ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতিতে এই অঞ্চল থেকে ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর। খবর বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ মার্চ) এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট বলেন, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। এ পর্যন্ত ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে প্রায় ৩০ হাজার জনকে সহায়তা করেছে এ উদ্দেশ্যে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স।
 
পররাষ্ট্র দফতর জানায়, মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিতে দুই ডজনের বেশি চার্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে। তবে এসব ফ্লাইট গড়ে ৪০ শতাংশের কম আসন পূর্ণ ছিল, কারণ অনেক মার্কিন নাগরিক বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে নিজ উদ্যোগেই দেশে ফিরেছেন।
  
পররাষ্ট্র দফতর জানায়, এ অঞ্চল থেকে চার্টার ফ্লাইট ও স্থলপথে সরিয়ে নেয়ার কার্যক্রম এখনও চালু রয়েছে। সহায়তার প্রয়োজন হলে যেকোনো মার্কিন নাগরিক আবেদন করতে পারবেন।
 
পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন বসানো নৌযান ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (১০ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এক বিবৃতিতে এ খবর দিয়েছে বলে সিএনএনের প্রতিবেদেনে বলা হয়।
 
এর আগে ইরানের ১০টি ‘মাইন স্থাপনকারী’ নৌযান ধ্বংসের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এমআই/এসএন

মন্তব্য করুন