লেবাননে ইসরায়েলি হামলায় জোউয়া শহরের মেয়র নিহত
ছবি: সংগৃহীত
০৮:০০ এএম | ১১ মার্চ, ২০২৬
লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর জোউয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় শহরটির মেয়র ফাউজি ফাওয়াজ এবং কাউন্সিল সদস্য আব্বাস বালবেকি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে চালানো এই হামলার তথ্য লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এবং স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যসূত্রে এই খবর প্রকাশ করা হয়।
এনএনএ-র প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনী জোউয়া শহরে একাধিকবার হামলা চালিয়েছে, যার ফলে মেয়র ও কাউন্সিল সদস্য ছাড়াও আরও বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটে।
জানা গেছে, হামলা ও তীব্র আতঙ্কের মধ্যেও শহর ছেড়ে না গিয়ে বিপন্ন মানুষের পাশে থেকে তাদের সহায়তা করার জন্য মেয়র ফাওয়াজ এবং কাউন্সিল সদস্য বালবেকি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। স্থানীয় জনগণের প্রতি গভীর দায়বদ্ধতা থেকে তারা এই চরম ঝুঁকির মধ্যেও শেষ মুহূর্ত পর্যন্ত শহরটিতে অবস্থান করছিলেন এবং সেখানেই প্রাণ হারান।
সূত্র: আল জাজিরা
কেএন/এসএন