© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালাইকার নয়া প্রেমের গুঞ্জন

শেয়ার করুন:
মালাইকার নয়া প্রেমের গুঞ্জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৪ এএম | ১১ মার্চ, ২০২৬
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। ১২ বছরের ছোট বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেম নিয়ে একসময় কম আলোচনা-সমালোচনা হয়নি তাকে নিয়ে। তবে সে সম্পর্ক এখন শুধুই অতীত। অভিনেতার সঙ্গে বিচ্ছেদের এক বছর পেরোতে না পেরোতেই এবার নতুন প্রেমের গুঞ্জন নিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন মালাইকা।

সম্প্রতি নৈশক্লাবে কথিত প্রেমিকের সঙ্গে মালাইকার ঘনিষ্ঠ নাচ ভাইরাল হওয়ার পর থেকে আবার আলোচনায় তিনি। নাচের সেই ভিডিওতে দেখা গেছে, নাইট ক্লাবে আয়নার সামনে দাঁড়িয়ে এক পুরুষের সঙ্গে নাচছেন অভিনেত্রী। বেশ ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন দুজনে। স্বাভাবিকভাবে ওই ভিডিও নিয়ে নেটদুনিয়ায় চলছে চর্চা। কে ওই রহস্যময় পুরুষ, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।



জানা গেছে, মালাইকার সঙ্গে ভিডিওতে দেখতে পাওয়া পুরুষ হলেন সোরাব বেদি। তাকে রিয়ালিটি শো ‘স্প্লিটসভিলা’য় দেখা গিয়েছিল। এ ছাড়া ‘চাঁদ জলনে লগা’ নামে এক ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাকে। যদিও প্রেমের গুঞ্জনে এখনো সিলমোহর দেননি কেউ। মালাইকা কিংবা সোরাব; কেউ কিছুই বলেননি। তবে নেটপাড়া আপাতত মালাইকার জীবনের নয়া প্রেম নিয়ে কাটাছেঁড়ায় ব্যস্ত। মালাইকার জীবন বরাবরই বেশ রঙিন। তার জীবনের সঙ্গে জুড়েছে একাধিক পুরুষের নাম। সম্প্রতি ব্যবসায়ী হর্ষ মেহেতার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ায়। এনরিক ইগলেসিয়াসের মুম্বাই কনসার্টে একসঙ্গে দেখাও গিয়েছিল তাকে।

২০২৪ সালে অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি হর্ষের সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকার। স্পেনে একসঙ্গে ছুটিও কাটান। সে সময়ে মালাইকার ফ্রেমে ধরা পড়েছিল এক রহস্যময় পুরুষ। যদিও অভিনেত্রীর ক্যামেরার ফোকাস ছিল খাবারের দিকে। তবে ব্যাকগ্রাউন্ডে সুদর্শন পুরুষের আবছা অবয়ব নজর এড়ায়নি নেটভুবনের। সেখান থেকেই নতুন সম্পর্কের গুঞ্জনের সূত্রপাত হয়। যদিও নিজেই জল্পনায় ইতি টানেন মালাইকা।

কেএন/টিকে

মন্তব্য করুন