ইসরায়েলকে ইরানের তেলের ডিপোতে হামলা না চালানোর আহ্বান আমেরিকার
ছবি: সংগৃহীত
১০:১৬ এএম | ১১ মার্চ, ২০২৬
ইরানের তেল বা জ্বালানি স্থাপনায় নতুন করে হামলা না চালাতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে তেহরানের তেল স্থাপনায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় হোয়াইট হাউস অসন্তুষ্ট ছিল।
ইরানের তেল বা জ্বালানি স্থাপনায় নতুন করে হামলা না চালাতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে তেহরানের তেল স্থাপনায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় হোয়াইট হাউস অসন্তুষ্ট ছিল।
রয়টার্স বলছে, ট্রাম্পের প্রশাসন মনে করছে, ইরানের তেল স্থাপনায় হামলা হলে তার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের তেল ও জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের হামলা চালাতে পারে।
এতে বৈশ্বিক অর্থনৈতিক সংকট তৈরির ঝুঁকি রয়েছে। ইরান আগে উপসাগরীয় তেল স্থাপনায় হামলা চালালে তবেই এমন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করে ট্রাম্প প্রশাসন।
জ্বালানি অবকাঠামোয় হামলা হলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হতে হয় সাধারণ ইরানিদের।
মার্কিন প্রশাসনের দাবি, ইরানি জনগণের বড় একটি অংশ দেশটির বর্তমান সরকারের বিরোধী। সেক্ষেত্রে এ ধরনের হামলা জনগণকে নতুন করে সরকারের পক্ষে সংগঠিত করতে পারে বলে শঙ্কা ওয়াশিংটনের।
টিজে/এসএন