© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক এমপি মহারাজ দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

শেয়ার করুন:
সাবেক এমপি মহারাজ দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৬ এএম | ১১ মার্চ, ২০২৬
পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ দম্পতি ও তাদের ছেলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে তিনটি মামলা হয়েছে। তারা ৬০ কোটির বেশি সরকারি অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাকির হোসেন ও মনিরুল ইসলাম বাদী হয়ে এসব মামলা করেন। মামলার অন্য দুই আসামি হলেন মহারাজের স্ত্রী উম্মে কুলসুম ও ছেলে শাম্মাম জুনাইদ ইফতি।

মামলার এজাহারে বলা হয়েছে, দুদকের অনুসন্ধানে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মহারাজের ৫১ কোটি ২৭ লাখ ৩২ হাজার ৬৩১ টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে। আর তার স্ত্রীর ক্ষেত্রে পাওয়া গেছে ৬ কোটি ৯৮ লাখ ৯৫ হাজার ৫২৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ। তাদের ছেলের অবৈধ অর্থ পাওয়া গেছে ১ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার ১৯২ টাকা।

টিজে/এসএন 

মন্তব্য করুন