© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আর্থিক প্রতিষ্ঠানে ঈদের ছুটির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

শেয়ার করুন:
আর্থিক প্রতিষ্ঠানে ঈদের ছুটির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৩ এএম | ১১ মার্চ, ২০২৬
সরকার নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ ছুটি ঘোষণা করায় ঈদের ছুটির সঙ্গে সেদিনও দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
 
এতে বলা হয়, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির মাঝামাঝি ১৮ মার্চ একদিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর পরিপ্রেক্ষিতে আগামী ১৮ মার্চ দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে বন্ধ থাকবে।
 
আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
  
এদিকে, চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদুল ফিতরের আগে-পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ চার দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা আছে। 
 
ঈদের ছুটি শুরুর আগেরদিন ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের সরকারি ছুটি রয়েছে। এরসঙ্গে ১৮ মার্চ নতুন করে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সব মিলে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
 
তবে ঈদের এই ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ ছুটি ম্যানেজ করতে পারলে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা টানা ১২ দিনের ছুটি পেতে পারেন। কেননা ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবসের সাধারণ ছুটির সঙ্গে ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।

এমআই/টিকে

মন্তব্য করুন