© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

শেয়ার করুন:
রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৭ পিএম | ১১ মার্চ, ২০২৬
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে। 

রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা স্বাক্ষরিত এক আদেশে তাকে অনতিবিলম্বে বর্তমান দায়িত্ব ত্যাগ করে ঢাকায় প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়।

ঢাকায় সদর দপ্তরে যোগ দেওয়ার প্রজ্ঞাপনটি ফেসবুকে পোস্ট দিয়ে মুশফিকুল ফজল আনসারী সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। সরকারি আদেশের সেই কপি পোস্ট করে আনসারী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

ওই আদেশে উল্লেখ করা হয়েছে, ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাষ্ট্রদূত ও তার পরিবারের সদস্যরা বিধি অনুযায়ী ভ্রমণ ব্যয় ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।’

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, মেক্সিকো ছাড়াও পর্তুগাল, পোল্যান্ড ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া আরও তিন রাষ্ট্রদূত- এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম ও মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার।

এমআই/এসএন

মন্তব্য করুন