রিহানার বাড়িতে হামলাকারী মহিলাকে তোলা হলো আদালতে
ছবি: সংগৃহীত
০১:২৯ পিএম | ১১ মার্চ, ২০২৬
গত ৮ মার্চ, রবিবার মার্কিন পপ তারকা রিহানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে চলেছিল কয়েক রাউন্ড গুলি। বাইরে থেকে ছোড়া সেই গুলি দেওয়াল ভেদ করে চলে যায় অন্দরমহলেও। ৮ মার্চ, রবিবার দুপুর সোয়া একটা নাগাদ আচমকাই রিহানার বেভারলি হিলসের বাড়িতে গুলি চালায় ৩৫ বছর বয়সি এক মহিলা। আততায়ীর নাম ইভানা লিসেট অরটিজ। এবার সেই মহিলা আততায়ীকে তোলা হল আদালতে।
১০ মার্চ, মঙ্গলবার এই ঘটনায় অভিযুক্ত ওই আততায়ী ইভানাকে লস অ্যাঞ্জেলসের এক ফৌজদারি আদালতে হাজির করা হয়। এই ঘটনায় আগামী ২৫ মার্চ শুনানির দিন নির্ধারিত হয়েছে।

বলে রাখা জরুরী প্রথমে অভিযুক্তের জামিন ১০ মিলিয়ন ডলারের বিনিময়েদেওয়ার কথা থাকলেও পরে তা কমিয়ে ১.৮৭৫ মিলিয়ন ডলার করা হয়। আন্তর্জাতিক সংবাদসূত্র মারফত জানা যাচ্ছে, আততায়ী ইভানার বিরুদ্ধে হত্যার চেষ্টা, আগ্নেয়াস্ত্র হামলার ১০টি ঘটনা ও দু’টি জনবহুল যানবাহনে গুলি চালানোর মতো অভিযোগ রয়েছে। এই সমস্ত অভিযোগে সে দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
এমআই/টিকে