© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্যারিয়ারের শুরুর দিকে বিজ্ঞাপনের অভিনয়ে কত টাকা নিতেন ঐশ্বরিয়া?

শেয়ার করুন:
ক্যারিয়ারের শুরুর দিকে বিজ্ঞাপনের অভিনয়ে কত টাকা নিতেন ঐশ্বরিয়া?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৮ পিএম | ১১ মার্চ, ২০২৬
একদা বলিউডের পয়লা নম্বর অভিনেত্রী ছিলেন ঐশ্বরিয়া রাই। স্বেচ্ছায় সিনেমার পর্দা থেকে সরে গিয়েছেন। তবে তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের পথ খুব মসৃণ ছিল না। ম্যাঙ্গালোরের মেয়ে তিনি। সেখান থেকে মুম্বাইয়ে এসে নিজেকে প্রতিষ্ঠা করার যে ল়ড়াই, সেটা নেহাত কম ছিল না। ক্যারিয়ারের শুরু দিকে খোলামেলা পোশাক পরায় আপত্তি ছিল তাঁর। কর্মজীবনের শুরু বিজ্ঞাপন করতে গিয়ে কত টাকা পারিশ্রমিক পেতেন, প্রকাশ্যে সেই তথ্য।

১৯৯২ সাল। ঐশ্বরিয়া তখন মুম্বাইয়ে একেবারেই নতুন। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাও তখনও বছর দুয়েক দেরি। বলিউড ছবির দুনিয়ায় পা রাখা তো ঢের দূরের কাহিনি। ঐশ্বরিয়া তখন সবে টুকটাক মডেলিং করছেন। সেই সময় একটি বিজ্ঞাপনের কাজের জন্য একটি পিঠখোলা ব্লাউ়জ় পরতে বলা হলে আপত্তি জানান ঐশ্বরিয়ার মা।



সেই সময় ওই বিজ্ঞাপনের পরিচালক ছিলেন অবিনাশ ত্রিপাঠী। তিনি বলেন, ‘‘ঐশ্বরিয়া খুব সাধারণ মেয়ে ছিল। খোলামেলা পোশাকে আপত্তি ছিল ওঁর। আমি ওকে এবং ওর মাকে আস্বস্ত করি, যা হবে খুবই সৃজনশীল ভাবেই হবে। তাতে খানিক আশ্বস্ত হন তিনি।’’ তেমনই এক সময়ে একটি পত্রিকার জন্য মডেলিং করেছিলেন তিনি।

নেটমাধ্যমে সদ্য প্রকাশ্যে এসেছে, ক্যারিয়ারের শুরুর সময়কার ওই শ্যুটের বিল। তাতে দেখা যাচ্ছে, ওই কাজের জন্য ঐশ্বরিয়া হাতে পেয়েছিলেন মাত্র দেড় হাজার টাকা! জানা গিয়েছে, চুক্তির খুঁটিনাটিও। ঐশ্বরিয়া তখন বছর আঠেরো। দেড় হাজার টাকার বিনিময়ে একটি পত্রিকার ক্যাটালগ শ্যুটের জন্য সম্মতি দিয়েছেন তিনি। নীচে স্বাক্ষর রয়েছে অভিনেত্রীর। পরে একটি বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হন তাঁর জন্য পেয়েছিলেন প্রায় ৫ হাজার টাকা। তবে একসঙ্গে তিনটি বিজ্ঞাপনের প্রস্তাব পান। সেই সময় অর্জুন রামপাল ছিলেন ঐশ্বরিয়ার প্রথম সহ অভিনেতা।

কেএন/টিকে

মন্তব্য করুন