সংস্কৃতি অঙ্গনে স্বাধীনতা পদকপ্রাপ্ত সম্মানিত গুণীজন
ছবি: সংগৃহীত
স্বাধীনতা পদক বা স্বাধীনতা পুরস্কার হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ এই পদক প্রদান করা হয়ে আসছে। এ পুরস্কার জাতীয় জীবনে সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের নাগরিক এমন ব্যক্তি বা গোষ্ঠীকে প্রদান করা হয়ে থাকে।
এ ছাড়াও ব্যক্তির পাশাপাশি জাতীয় জীবনের নির্দিষ্ট ক্ষেত্রে অনন্য উল্লেখযোগ্য অবদানের জন্য প্রতিষ্ঠানগুলোকেও এ পুরস্কার প্রদান করা হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে স্বাধীনতা পদকের প্রবর্তন করেন। মোট ১৩টি শাখায় এ পদক প্রদান করা হয়। এর মধ্যে অন্যতম হলো ‘সংস্কৃতি’ শাখা। এ শাখায় সর্বশেষ ঘোষিত ২০২৬ সাল পর্যন্ত ৪৯ বছরে সংস্কৃতি শাখায় মোট ৫১ জনকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। এদিকে ১৯৮৩, ১৯৮৫, ১৯৮৬, ১৯৮৭, ১৯৮৯, ১৯৯০, ১৯৯১, ১৯৯৮, ২০০১, ২০০৩, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১২ এবং ২০২২ সালে সংস্কৃতি বিভাগে স্বাধীনতা পদক দেওয়া হয়নি।
