© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর সঙ্গে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর সঙ্গে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৫ পিএম | ১১ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে দলীয় এমপিদের সঙ্গে এ বৈঠক করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি। তিনি জানান, বৈঠকে সরকার দলীয় এমপিরা অংশ নিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগের দিন হওয়ায় বৈঠকটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

জানা যায়, নতুন সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের ভূমিকা মোকাবিলা এবং সরকারি দলের সংহতি বজায় রাখাই এই সভার মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই পূর্ণাঙ্গ সংসদের প্রথম অধিবেশনপূর্ব আনুষ্ঠানিক দলীয় বৈঠক।

সংসদীয় ঐতিহ্য অনুযায়ী অধিবেশন শুরুর আগে সরকার ও বিরোধী দল আলাদাভাবে নিজেদের রণকৌশল ঠিক করতে এ ধরনের বৈঠকে বসে।


ইউটি/টিএ

মন্তব্য করুন