মালাইকা-সোরাবের প্রেমের গুঞ্জনে বললেন, 'উই আর জাস্ট ফ্রেন্ড'
ছবি: সংগৃহীত
০৩:৫৮ পিএম | ১১ মার্চ, ২০২৬
বলিউড তারকা মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন আবারও খবরের শিরোনামে এসেছে। সম্প্রতি অভিনেতা ও মডেল সোরাব বেদির সঙ্গে তার কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পরেছে। এই ভাইরাল পোস্টের পর থেকে অনেকেই ধারণা করছেন, মালাইকা নতুন কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন।
তবে এই গুঞ্জনের বিষয়ে সোরাব বেদি স্পষ্ট করেছেন, ‘উই আর জাস্ট ফ্রেন্ড’, অর্থাৎ মালাইকা কেবল তার বন্ধু। এক সাক্ষাৎকারে সোরাব জানান, একটি পার্টিতেই প্রথম মালাইকার সঙ্গে তার পরিচয় হয় এবং সেখান থেকেই বন্ধুত্ব গড়ে ওঠে।
তিনি আরও বলেন, ‘আমার মেন্টরদের মাধ্যমে মালাইকার সঙ্গে পরিচয় হয়। এরপর আমরা বন্ধু হয়ে যাই। আমাদের মধ্যে এর বেশি কিছু নেই।’

মালাইকার ব্যক্তিগত জীবন সামাজিক মাধ্যমে সব সময়ই নজরকাড়া বিষয়। এর আগে বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা শুরু হয়েছিল। ভক্ত ও মিডিয়ার আগ্রহ বেড়ে যায়, তিনি কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন।
২০২৪ সালেও মালাইকার নাম জড়িয়েছিল ফ্যাশন স্টাইলিস্ট রাহুল বিজয়ের সঙ্গে। একটি কনসার্টে একসঙ্গে দেখা দেওয়ার পর তাদের সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।
এমকে/টিএ