© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের পরে আবার রক্তপরীক্ষা! এ বার ভয়ে কুঁকড়ে যাচ্ছে অভিনেত্রী দীপিকা

শেয়ার করুন:
ঈদের পরে আবার রক্তপরীক্ষা! এ বার ভয়ে কুঁকড়ে যাচ্ছে অভিনেত্রী দীপিকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২১ পিএম | ১১ মার্চ, ২০২৬
অভিনেত্রী দীপিকা কক্কড় আবারও স্বাস্থ্যঝুঁকিতে! ইদের পরে তার রক্তপরীক্ষা হওয়ার কথা থাকায় এখন ভয়ের মধ্যে কুঁকড়ে আছেন তিনি। অসুস্থতার দীর্ঘ লড়াই এবং বারবার পরীক্ষা-নিরীক্ষার চাপ অভিনেত্রীর মনে মানসিক চাপ তৈরি করেছে। তাঁর স্বামী, অভিনেতা শোয়েব ইব্রাহিম জানিয়েছেন, শক্ত থাকার চেষ্টা সত্ত্বেও মাঝে মাঝে দীপিকা কান্নায় ভেঙে পড়ছেন।

গত বছর দীপিকার যকৃতে প্রথম ক্যানসার ধরা পড়েছিল এবং অস্ত্রোপচার করে টিউমার সরানো হয়েছিল। দীর্ঘ সময় হাসপাতালে ভর্তি থাকার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে আবার সিস্ট ধরা পড়ায় পুনরায় চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়েছে। বারবার ওষুধ, পরীক্ষা, নিয়মকানুনের মধ্যে থাকার কারণে দীপিকার মানসিক চাপ বেড়ে গেছে।



শোয়েব ভ্লগে জানিয়েছেন, দ্বিতীয় অস্ত্রোপচারের পর দীপিকার জীবনধারায় বদল এসেছে। এখন তাকে নতুন ডায়েট অনুসরণ করতে হয়, সকাল ৭টার আগে ঘুম থেকে উঠতে হয়, নিয়মিত হাঁটতে হয় এবং সন্ধ্যা ৭টার পর কিছু খাওয়া নিষেধ। রান্নাবান্নাসহ অনেক কাজও এখন তিনি করতে পারছেন না। রক্তপরীক্ষার কথা মনে পড়লেই দীপিকা ভয় পেয়ে কুঁকড়ে যাচ্ছেন।

দীপিকাও স্বীকার করেছেন, “আমি এখনও সুস্থ হইনি। শেষবার সিস্ট ধরা পড়ার পর আমার মধ্যে ভয় ঢুকে গেছে। এখন ভয় পাই। সবাই বিশ্বাস রাখতে বলেন, আমি সব সময় প্রার্থনা করি যেন ভবিষ্যতে সব ঠিক থাকে। তবে আমরা সবাই জানি, যা ঘটার, তাই ঘটবে।” পরিবারের সদস্যরা তাঁকে হাসি-মজায় রাখার চেষ্টা করছেন, তবু ইদানীং তিনি কান্নায় ভেঙে পড়ছেন। প্রথমবারের মতো রক্তপরীক্ষার মতোই এবারও দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে দীপিকার, যা তার ভয় আরও বাড়াচ্ছে।

এমকে/টিএ

মন্তব্য করুন