© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে শাকিব খানের সিনেমা দিয়ে খুলছে বগুড়ার ‘মধুবন’

শেয়ার করুন:
ঈদে শাকিব খানের সিনেমা দিয়ে খুলছে বগুড়ার ‘মধুবন’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৮ পিএম | ১১ মার্চ, ২০২৬
টানা লোকসানের কারণে গত বছরের ১৮ সেপ্টেম্বর বন্ধ হয়ে গিয়েছিল বগুড়ার আধুনিক সিনেমা হল ‘মধুবন সিনেপ্লেক্স’। দীর্ঘ বিরতির পর আসন্ন ঈদুল ফিতরের দিন থেকে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ প্রদর্শনের মাধ্যমে এটি পুনরায় চালু হতে যাচ্ছে। মাঝে কয়েক মাস হলটি কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হয়েছিল।

মধুবন সিনেপ্লেক্সের মালিক আর এম ইউনুস রুবেল জানান, মাসের পর মাস লোকসান গুনতে গুনতে তারা বাধ্য হয়ে হলটি বন্ধ করেছিলেন।




তবে হলের সাথে জড়িয়ে আছে তাদের পারিবারিক আবেগ। তিনি বলেন, সিনেপ্লেক্স টিকিয়ে রাখতে ভালো সিনেমা দরকার। আমরা নির্বাচিত সরকারের অপেক্ষায় ছিলাম। আশা করছি, নতুন সরকার দেশি সিনেমার পাশাপাশি বিদেশি ভালো সিনেমা আমদানির উদ্যোগ নিয়ে আমাদের মতো হল মালিকদের সহযোগিতা করবেন।

একসময় বগুড়া জেলাজুড়ে ৩৮টি সিনেমা হল সচল থাকলেও বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৭টিতে। এরই মধ্যে ৩১টি হল ভেঙে ফেলা হয়েছে। এমন সংকটের মুখে মধুবন সিনেপ্লেক্স পুনরায় চালু হওয়া স্থানীয় চলচ্চিত্রপ্রেমীদের জন্য বড় একটি স্বস্তির খবর।

পিআর/টিকে

মন্তব্য করুন