© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোবিন্দর মেয়ে টিনা আহুজা

শেয়ার করুন:
এবার বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোবিন্দর মেয়ে টিনা আহুজা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৭ পিএম | ১১ মার্চ, ২০২৬
বেশকিছুদিন ধরেই বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিচ্ছেদের খবর ভেসে বেড়াচ্ছে ইন্ড্রাস্টিতে। গোবিন্দর কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে চলছে নানা জল্পনা। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন তাদের মেয়ে টিনা আহুজা।

মায়ের ইউটিউব চ্যানেলের নতুন ব্লগে টিনা জানান, ‘গত দুই বছর তাদের পরিবারের জন্য সত্যিই বেশ অস্থির সময় কেটেছে।’

নারী দিবস উপলক্ষে মায়ের জন্য গিফট কেনা প্রসঙ্গে বলেন, ‘আমরা নারীরা অন্যদের জন্য এত কিছু করি, কিন্তু নিজেদের কথা খুব কমই ভাবি। তাই ভাবলাম, এবার মায়ের জন্য বিশেষ কিছু করা উচিত। কারণ নারীরা উদযাপনের যোগ্য।’



এ প্রসঙ্গে সুনীতা বলেন, ‘গত দুই বছর খুব একটা ভালো যায়নি। সবকিছুরই একটা সীমা আছে। আমি কাউকে বলছি না যে স্বামী বা সন্তানকে ছেড়ে দিতে হবে। তবে আমার জীবনে একটা বড় ‘কিন্তু’ আছে। এতদিন আমি সবার খেয়াল রেখেছি, কিন্তু এখন থেকে নিজের জন্যও বাঁচতে শুরু করেছি। আমি এর চেয়ে বেশি পাওয়ার যোগ্য।’

এর আগে সুনীতা গোবিন্দের বিরুদ্ধে কোমল নামে এক অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ এনেছিলেন যদিও এই দাবি দৃঢ়ভাবে অস্বীকার করেছিলেন অভিনেতা।

উল্লেখ্য, গোবিন্দা ও সুনীতা আহুজা তিন দশকেরও বেশি সময় ধরে বিবাহিত। তাদের দুই সন্তান ছেলে যশবর্ধন এবং মেয়ে টিনা আহুজা। ২০২৫ সালে তাদের বিচ্ছেদ নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে গণমাধ্যমের সামনে এই জল্পনা উড়িয়ে দেন এই দম্পতি।

এদিকে তাদের ছেলে যশবর্ধন বর্তমানে তার প্রথম সিনেমার প্রস্তুতি নিয়ে ব্যস্ত। সেই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন ‘লাপাত্তা লেডিস’র নিতানশি গোয়েল।

পিআর/টিকে

মন্তব্য করুন