© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার স্পেনের

শেয়ার করুন:
ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার স্পেনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১১ পিএম | ১১ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী হামলার বিরোধিতা নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় মঙ্গলবার স্পেন ইসরায়েল থেকে তার রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করেছে।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে গত সেপ্টেম্বরেই স্পেনের বন্দর ও আকাশসীমা দিয়ে ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী বিমান ও জাহাজ চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘিরে কূটনৈতিক বিরোধ তৈরি হলে রাষ্ট্রদূতকে স্পেনে তলব করা হয়েছিল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর ওই পদক্ষেপকে ‘ইহুদিবিদ্বেষী’ বলে সমালোচনা করেছিলেন।

স্পেনের সরকারি গেজেটে মঙ্গলবার প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতের পদ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আপাতত তেল আবিবে তাদের দূতাবাস একজন চার্জ দ্য অ্যাফেয়ার্সের নেতৃত্বে পরিচালিত হবে।

এই পদক্ষেপকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সর্বশেষ উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েল সামরিক অভিযান শুরু করার পর থেকেই দুই দেশের সম্পর্ক তীব্রভাবে অবনতির দিকে যায়।

স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় গত মে মাসে ইসরায়েলও প্রতিবাদ হিসেবে তাদের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেয়।

বর্তমানে স্পেনে ইসরায়েলের দূতাবাসও একজন চার্জ দ্য অ্যাফেয়ার্সের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান হামলার পর উত্তেজনা আরো বেড়েছে। মার্চের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী সা’আর স্পেনের বিরুদ্ধে অভিযোগ করেন, যুদ্ধের বিরোধিতা করে দেশটি ‘স্বৈরশাসকদের পাশে দাঁড়িয়েছে’।

এমকে/টিএ

মন্তব্য করুন