এবার হাতিয়ায় খেজুর বরাদ্দের পরিমাণ জানালেন হান্নান মাসউদ
ছবি: সংগৃহীত
০৮:২৫ পিএম | ১১ মার্চ, ২০২৬
নোয়াখালীর হাতিয়া উপজেলার জন্য সৌদি আরব থেকে মোট ২০০ কেজি খেজুর এসেছে বলে জানিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।
খেজুর বরাদ্দ ও বিতরণ নিয়ে সচেতন মহলের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে বুধবার (১১ মার্চ) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি।
মাসউদ বলেন, বরাদ্দকৃত খেজুরগুলো প্রশাসনের মাধ্যমে হাতিয়ার এতিমখানা, হেফজ ও কওমি মাদ্রাসাগুলোতে বৈষম্যহীনভাবে বণ্টন করা হবে।
তিনি বলেন, হাতিয়ার জন্য সর্বমোট ২৫ কার্টুন খেজুর বরাদ্দ হয়েছে। প্রতি কার্টুনে ৮ কেজি করে খেজুর রয়েছে। সে হিসেবে মোট (২৫×৮) অর্থাৎ ২০০ কেজি খেজুর হাতিয়ার জন্য বরাদ্দ করা হয়েছে।
তিনি জানান, খেজুরের কার্টুনগুলো এখনো জেলা পর্যায় থেকে হাতিয়ার সংশ্লিষ্ট অফিসে পৌঁছেনি। খেজুরগুলো আসা মাত্রই প্রশাসনের মাধ্যমে হাতিয়ার এতিমখানা, হেফজ ও কওমি মাদ্রাসাগুলোতে সমভাবে বণ্টন করা হবে। মাসউদ আরও বলেন, তিনি জবাবদিহিতায় বিশ্বাসী। নিজেদের নাগরিক অধিকারের বিষয়ে সচেতন হয়ে প্রশ্ন তোলায় হাতিয়ার সচেতন মহলকে তিনি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে জনগণের এই সচেতনতা ও আওয়াজ অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি।
ইউটি/টিএ