এবার বিচ্ছেদের পথে হংসিকা ও সোহেল, খোরপোশ নিচ্ছেন নায়িকা?
ছবি: সংগৃহীত
০৯:২২ পিএম | ১১ মার্চ, ২০২৬
বিনোদন দুনিয়ার আলোচিত মুখ হংসিকা মোতওয়ানি আবারও খবরের শিরোনামে। তিন বছর আগে নিজের কাছের বান্ধবীর স্বামী সোহেল খতুরিয়াকে বিয়ে করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন তিনি। সেই সময় নানা সমালোচনার মুখোমুখি হয়েছিলেন হংসিকা, কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্ক স্থায়ী হয়নি। সম্প্রতি বান্দ্রার আদালতে তাদের আইনি বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

হংসিকার আইনজীবী আদনান শেখ জানান, বিয়ের পর দম্পতি খুব কম সময়ের জন্য একসঙ্গে ছিলেন। সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছিলেন যে তাদের মধ্যে ব্যক্তিগত জীবন, মতামত এবং আচরণের ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য রয়েছে। ছোটখাটো বিষয় নিয়েও মাঝে মাঝে উত্তেজনা দেখা দিত। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যেখানে এক ছাদের তলায় থাকা তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া ছিল তাদের জন্য একমাত্র পথ। তবে জানা গেছে, হংসিকা কোনও খোরপোশ নিচ্ছেন না সোহেলের থেকে।

অভিনেত্রী হংসিকা এক সাক্ষাৎকারে বলেন, কাউকে বিশ্বাস করে উঠতে তার সময় লাগে। তিনি প্রেমে পড়েন, কিন্তু প্রকাশে ততটা স্বচ্ছন্দ নন। জীবনের সঙ্গীর প্রতি তার ভরসা ফিরিয়ে আনতে সময় প্রয়োজন। সোহেলকে বিয়ে করার সময় তার জন্য ভালোবাসা ও বিশ্বাস ফিরে এসেছে, যা হয়তো ঈশ্বরের ইচ্ছে ছিল। বন্ধুবান্ধব ও পরিবারের বহুবার চেষ্টা করা মধ্যস্থতা, সব চেষ্টার পরেও তাদের বোঝাপড়া সম্ভব হয়নি।
হংসিকা মোতওয়ানির এই বিচ্ছেদ পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বিষয়টি শুধুই ব্যক্তিগত জীবন সম্পর্কিত হলেও দর্শক ও অনুরাগীদের মনযোগ আকর্ষণ করেছে।
পিআর/টিকে