© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জীবন নষ্ট হয়ে গিয়েছে, সব দিক থেকে আমি নিষ্ক্রিয়: আদাহ শর্মা

শেয়ার করুন:
জীবন নষ্ট হয়ে গিয়েছে, সব দিক থেকে আমি নিষ্ক্রিয়: আদাহ শর্মা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৩ পিএম | ১১ মার্চ, ২০২৬
‘দ্য কেরেলা স্টোরি’ ছবির সঙ্গে যুক্ত বিতর্কের পর অভিনেত্রী আদাহ শর্মার পেশাগত জীবন সংকটাপন্ন হয়ে উঠেছে। ছবিতে প্রোপাগান্ডা তকমা লাগানোর অভিযোগে এবং সংশ্লিষ্ট বিতর্কে নাম জড়ানোর পর থেকেই অভিনেত্রীর হাতে নতুন কোনও কাজ নেই। সম্প্রতি নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন অদা।

আদাহ জানান, একটি ছবির শুটিংয়ের তারিখ বারবার বদলানোর কারণে তিনি অন্যান্য প্রস্তাবিত কাজ গ্রহণ করতে পারেননি। প্রথম ছবির প্রযোজক পূর্বনির্ধারিত তারিখের শুটিং বাতিল করায় অন্য দু’টি ছবির সময়সূচির সঙ্গে সমস্যা তৈরি হয় এবং শেষপর্যন্ত সেই কাজগুলিও হারান। নাম প্রকাশ না করেই তিনি অভিযোগ করেছেন, প্রথম প্রযোজক তারিখ পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত অনড় ছিলেন।



এক মাস ধরে তিনি কোনো কাজ করতে পারেননি, যা মানসিক, পেশাগত ও আর্থিকভাবে তাঁকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দিয়েছে। অদা শর্মা বলেন, “আমার জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে। এখন আমি এক মাস ধরে একদম শূন্য, কোনো কার্যক্রমে যুক্ত নই।” এই পরিস্থিতি অদার জন্য বড় ধরনের হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।

অভিনেত্রীর এই অভিজ্ঞতা বিনোদন মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ‘কেরল স্টোরি’র বিতর্কের ধাক্কা অদার পেশাগত জীবনের ওপর সরাসরি প্রভাব ফেলেছে এবং অনুরাগীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।


পিআর/টিকে

মন্তব্য করুন