© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাতার থেকে বাংলাদেশিদের জন্য ২ বিশেষ ফ্লাইট

শেয়ার করুন:
কাতার থেকে বাংলাদেশিদের জন্য ২ বিশেষ ফ্লাইট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৬ পিএম | ১১ মার্চ, ২০২৬
কাতার এয়ারওয়েজ আগামী ১৩ এবং ১৫ মার্চ বাংলাদেশগামী যাত্রীদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। আগ্রহী যাত্রীগণ সরাসরি কাতার এয়ারওয়েজ এর ওয়েবসাইট হতে অথবা ট্রাভেল এজেন্ট এর মাধ্যমে টিকেট সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস।

বুধবার (১১ মার্চ) দূতাবাস এক বার্তায় এই তথ্য জানায়।

দূতাবাস জানায়, এই দুইটি ফ্লাইটের সময় সকাল ১০টা। আগ্রহী যাত্রীরা সরাসরি টিকেট সংগ্রহ করতে পারবেন বিধায় দূতাবাসের পূর্বের উল্লিখিত গুগল ফর্ম পূরণের আর প্রয়োজন নেই।

এমকে/টিএ

মন্তব্য করুন