© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানবিক নার্স রূপে ফিরছেন কঙ্গনা!

শেয়ার করুন:
মানবিক নার্স রূপে ফিরছেন কঙ্গনা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৩ পিএম | ১১ মার্চ, ২০২৬
বলিউডে নিজের স্পষ্টভাষী ব্যক্তিত্ব ও তুখোড় অভিনয় দিয়ে বহুবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কঙ্গনা রানাউত। পর্দার বাইরেও রাজনীতির ময়দানে সমানভাবে সরব এই অভিনেত্রী।

তবে এবার যেন নতুন এক মোড় নিচ্ছে তার পথচলা। রাজনৈতিক ব্যস্ততার মাঝেই হঠাৎ করে খানিকটা বিরতি টেনে আবারও ক্যামেরার সামনে ফিরছেন তিনি। নতুন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’ নিয়ে শুরু করেছেন কাজ আর সেই ঘোষণাই ইতোমধ্যে ভক্তদের মাঝে তৈরি করেছে তুমুল কৌতূহল ও আলোড়ন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসন্ন সিনেমাটি ২০০৮ সালের নভেম্বরে মুম্বাই হামলার ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। সেখানে তিনি একজন নার্সের ভূমিকায় অভিনয় করবেন কঙ্গনা।



ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় মুম্বাইয়ে ওই সন্ত্রাসী হামলার সময় কামা ও অ্যালব্লেস হাসপাতালের বিভিন্ন ঘটনা উঠে আসবে। সেখানে দেখানো হবে, হাসপাতালের ডাক্তার-নার্সসহ সব কর্মী কীভাবে সংকটময় মুহূর্তে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছিলেন। কঙ্গনা রানাউতের পাশাপাশি ছবিটিতে গিরিজা ওককেও খুবই গুরুত্বপূর্ণ একজন নারী চরিত্র হিসেবে দেখা যাবে। মনোজ তাপাদিয়ার পরিচালনায় প্রথম সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’র শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। বর্তমানে এটি পোস্ট-প্রোডাকশন পর্যায়ে রয়েছে।

‘ইমার্জেন্সি’র এক বছর পর কঙ্গনার কামব্যাক মুভিটি চলতি বছরের শেষ দিকে সিনেমা হলে মুক্তি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এমকে/টিএ

মন্তব্য করুন