প্রথম অধিবেশনে আমন্ত্রণ পেলেন আবু সাইদের বাবাসহ তিনজন
ছবি: সংগৃহীত
১০:১৭ পিএম | ১১ মার্চ, ২০২৬
আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন জুলাই শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন। এছাড়াও শহীদ নাফিসকে টেনে নেয়া রিকশাচালক নুর মোহাম্মদ ও চোখ হারানো মাহবুব আলমও এই আমন্ত্রণ পেয়েছেন।
বুধবার (১১ মার্চ) সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এই তালিকা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হবে প্রথম অধিবেশন। এ দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন ভাষণ দেবেন।
ইউটি/টিএ