© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিল্পীদের মানবেতর জীবন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ মিনুর

শেয়ার করুন:
শিল্পীদের মানবেতর জীবন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ মিনুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৮ পিএম | ১১ মার্চ, ২০২৬
সংগীতশিল্পী আলম আরা মিনু দেশের সাংস্কৃতিক অঙ্গনের মানুষের দুরবস্থার কথা তুলে ধরে তার ফেসবুকে আজ (১১ মার্চ) একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি মনে করছেন, দেশের সকল গীতিকবি, শিল্পী, সংগীতজ্ঞ ও সংগীত পরিচালকদের জন্য একটি স্থায়ী পরিচয়পত্র বা সুবিধা থাকা উচিত, যা তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে।

ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্যাগ করে দেওয়া স্ট্যাটাসে আলম আরা মিনু উল্লেখ করেছেন, “সাংস্কৃতিক অঙ্গনের মানুষ সবসময় ভালো থাকে না। অনেক সময় কাজ থাকে না, জীবিকা নির্বাহও কঠিন হয়ে পড়ে। দুই-একজন নামকরা শিল্পী হয়তো কিছু দৃষ্টান্ত হতে পারে, কিন্তু সবার জন্য তা নয়। গত পাঁচ থেকে সাত বছর ধরে কেউ কেউ দীর্ঘ পনেরো থেকে বিশ বছর মানবেতর জীবন যাপন করছেন। অনেকেই মুখ ফুটে বলতে পারছেন না, কারণ সমাজে নিজের কথা বলার সুযোগ নেই। সবাই নামকরা নয়, তবে গান ও সংগীতই তাদের মূল কাজ। চাকরি নেই, পেনশন নেই।”



তিনি আরও সতর্ক করেছেন, “বিভিন্ন সংকটের সময় তাদের দিকে সরকার নজর দেয় না। শুধু প্রয়োজনে ব্যবহার করা হয়, নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে সুযোগ দেওয়া হয়। এই পরিস্থিতিতে তাদের জন্য ভাবনার প্রয়োজন। মানুষ তো মানুষই।”

আলম আরা মিনু সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনের মানুষের জন্য স্থায়ী নিরাপত্তা, সহায়তা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা হোক। তিনি আশা করছেন, এই খোলা চিঠির মাধ্যমে সবাই এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে এবং সচেতন হবে।

পিআর/টিকে

মন্তব্য করুন