© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমরা যুদ্ধে নেই, যেতেও চাই না: ইরান ইস্যুতে ইতালির প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
আমরা যুদ্ধে নেই, যেতেও চাই না: ইরান ইস্যুতে ইতালির প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪০ পিএম | ১১ মার্চ, ২০২৬
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো সামরিক হামলায় ইতালি কোনোভাবেই অংশ নিচ্ছে না এবং এই যুদ্ধে জড়াতেও চায় না।
বুধবার (১১ মার্চ) ইতালির সিনেটে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

জর্জিয়া মেলোনি বলেন, ‘সাম্প্রতিক সংঘাতটি গত কয়েক দশকের সবচেয়ে জটিল সংকটগুলোর একটি এবং এর মোকাবিলায় অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল পদক্ষেপ প্রয়োজন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ এমন একটি অভিযান যেখানে ইতালি অংশ নেয়নি এবং ভবিষ্যতেও অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই।’

তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা যুদ্ধে নেই এবং আমরা কোনো যুদ্ধে প্রবেশ করতে চাই না।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের কাঠামোর বাইরে পরিচালিত হয়েছে।’ তার মতে, এই ঘটনা আন্তর্জাতিক আইনের গুরুতর সংকট এবং বৈশ্বিকভাবে প্রতিষ্ঠিত যৌথ শৃঙ্খলার ভাঙনের ইঙ্গিত দেয়।

তবে একই সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ‘ইরানের সামরিক সক্ষমতা ইউরোপের জন্য সরাসরি হুমকি তৈরি করতে পারে।’

তিনি বলেন, ‘আয়াতুল্লাহ শাসিত ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও বাড়ায়, তাহলে ভবিষ্যতে তা ইতালি এবং পুরো ইউরোপের ওপর সরাসরি আঘাত হানার ক্ষমতা অর্জন করতে পারে।’

এ সময় তিনি ইরানে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনাও নিন্দা জানান। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বিদ্যালয়ে হামলায় বহু কিশোরী নিহত হওয়ার ঘটনাকে তিনি কঠোরভাবে নিন্দা করেন।

পিআর/টিকে

মন্তব্য করুন