© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

শেয়ার করুন:
খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৩ পিএম | ১১ মার্চ, ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী ড. খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে বুধবার (১১ মার্চ) টে‌লিফোনে আলাপ করেছেন পা‌কিস্তা‌নের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

দুই‌ পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ নিয়ে পা‌কিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, তারা মধ্যপ্রাচ্য এবং এই অঞ্চলের ক্রমবর্ধমান আঞ্চলিক পরিস্থিতি বি‌শেষ ক‌রে, এই শান্তি ও স্থিতিশীলতার ক্ষে‌ত্রে এর প্রভাব এবং এর দীর্ঘ‌মেয়া‌দি পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

উভয় পক্ষ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিতে ঘনিষ্ঠ সম্পৃক্ততা অব্যাহত রাখতে সম্মত হন।

এমকে/টিএ

মন্তব্য করুন