© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি আরব ও বাহরাইনে নতুন করে হামলা চালাল ইরান

শেয়ার করুন:
সৌদি আরব ও বাহরাইনে নতুন করে হামলা চালাল ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৪ এএম | ১২ মার্চ, ২০২৬
সৌদি আরব ও বাহরাইনে নতুন করে হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে জানায়, তাদের প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। আর এ মিসাইলগুলো প্রতিহত করা হয়েছে।

অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার কথা বলে। ওই সময় দেশটির রাজধানীতে সতর্কতামূলক সাইরেন বাজছিল।

সূত্র: আলজাজিরা

এমআর/টিএ 

মন্তব্য করুন