কাতারে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান
ছবি: সংগৃহীত
০৩:৩৯ এএম | ১২ মার্চ, ২০২৬
উপসাগরীয় দেশ কাতারে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং বেশ কিছু ড্রোন ছুড়েছে ইরান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ৯টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ৮টি প্রতিহত করা হয়েছে। আর একটি মিসাইল খালি জায়গায় পড়েছে। যেখানো কোনো মানুষে বসবাস নেই।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে ইরান। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি।
সূত্র: আলজাজিরা
এমআর/টিএ