© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইথিওপিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণ গেল ৩০ জনের

শেয়ার করুন:
ইথিওপিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণ গেল ৩০ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪১ এএম | ১২ মার্চ, ২০২৬
ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলের গামো এলাকায় অন্তত ৩০ জন মারা গেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

এক বিবৃতিতে মঙ্গলবার রাতে গামো অঞ্চলের যোগাযোগ বিভাগ জানায়, ‘ভারি বৃষ্টিপাতের কারণে দেগামা এলাকায় ৩০ জনের মৃত্যুর ঘটনায় অঞ্চল প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে।

সাম্প্রতিক দিনগুলোতে পূর্ব আফ্রিকার বিভিন্ন এলাকায় তীব্র বন্যা দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে গত শুক্রবার প্রতিবেশী কেনিয়ার রাজধানী নাইরোবিসহ বিভিন্ন এলাকায় বন্যা হলে সেখানে ডজনখানেক মানুষ নিহত হন। গত ২০ বছরে পূর্ব আফ্রিকায় চরম মাত্রার শুষ্ক ও অতিবৃষ্টির সময়কাল ক্রমশ বাড়ছে- এমন প্রবণতা একাধিক গবেষণায় উঠে এসেছে। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে প্রবল বর্ষণসহ চরম আবহাওয়া পরিস্থিতির সম্ভাবনা, স্থায়িত্ব ও তীব্রতা বাড়ছে।

সূত্র: বিবিসি

এমআর/টিএ 

মন্তব্য করুন