© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুবাইয়ে এক ভবনে সরাসরি আঘাত হানল ড্রোন

শেয়ার করুন:
দুবাইয়ে এক ভবনে সরাসরি আঘাত হানল ড্রোন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪১ এএম | ১২ মার্চ, ২০২৬
দুবাইয়ের ক্রিক হার্বারের একটি ভবনে সরাসরি আঘাত হেনেছে ড্রোন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর প্রায় ৫টার দিকে দুবাই সরকারি অফিস এক বিবৃতিতে এ তথ্য জানায়।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুবাই ক্রিক হার্বার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত। যা যাত্রী পরিবহনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর দিন থেকেই সংযুক্ত আরব আমিরাতের দুবাইকে লক্ষ্য করে একাধিকবার ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান।

দেশটির দাবি, আমিরাতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালানো হচ্ছে।

সূত্র: বিবিসি

এমআর/টিএ 

মন্তব্য করুন